শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:৩৮ এএম, ২০২১-১২-০১
নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন কয়েক লাখ ভারতীয় । মঙ্গলবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় সরকারিভাবে জানানো হয়েছে ৫ বছরে নাগরিকত্ব ছেড়েছেন ৬ লাখেরও বেশি ভারতীয়।
এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়েছে, লোকসভায় বিস্তারিত তথ্য দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে, মোট ১ কোটি ৩৩ লাখ ৮৩ হাজার ৭১৮ জন ভারতীয় নাগরিক বিদেশে বসবাস করছেন। তাদের মধ্যে ৬ লাখেরও বেশি লোক ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন।
একটি প্রশ্নের লিখিত উত্তর দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০১৭ সালে ১ লাখ ৩৩ হাজার ৪৯ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়েছিলেন। ২০১৮ সালে নাগরিকত্ব ছাড়েন ১ লাখ ৩৪ হাজার ৫৬১ জন। ২০১৯ সালে নাগরিকত্ব ছাড়েন ১ লাখ ৪৪ হাজার ১৭ জন ভারতীয় নাগরিক। ২০২০ সালে ৮৫ হাজার ২৪৮ জন এবং চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ১১ হাজার ২৮৭ জন ভারতীয় তাদের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন।
উন্নত জীবনযাপনের সুবিধা থাকায় উইরোপ-আমেরিকাসহ বিশ্বের নানা দেশে তারা নাগরিকত্ব নেওয়ার জন্য নিজের দেশের নাগরিকত্ব ছেড়ে দেন বলেও উল্লেখ করা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited